ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাতীয় দলের সাবেক অধিনায়ক পাইলটের মা আর নেই

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ জুন, ২০২৪,  1:51 PM

news image

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। চিকিৎসকরা বলছেন, বার্ধক্যজনিত নানা অসুখে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ডয়াবেটিসসহ কিডনিজনিত সমস্যা নিয়ে গত পরশু ২৩ জুন তিনি রাজশাহী মেডিকেল ভর্তি হন। সোমবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দিকে নিজের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সন্তান খালেদ মাসুদ পাইলট। সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তিনি মায়ের মৃত্যুর খবরটি স্বজন ও শুভানুধ্যায়ীদের জানান। তিনি জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ এশা টিকাপাড়া গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এক সময়ের এ তারকা ক্রিকেটার।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম