ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২২ পালন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  4:21 PM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস” হিসেবে পালন উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামিমুল হক সিদ্দিকী এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবস ২০২২ এর মূল প্রতিপাদ্য হচ্ছে “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত সভায় শহীদ শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম