ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাতীয় ঐক্যমত একা একা হতে পারে না: মান্না

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৪,  1:55 PM

news image

অন্তর্বর্তী সরকার গত চার মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা করেনি দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় ঐক্যমত একা একা হতে পারে না। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার নিয়ে, দেশের সংকট নিয়ে অন্যদের সঙ্গে কথা বলছেন না, সমাধানের চেষ্টা করছেন না। এ সময় সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না? নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কথার সামঞ্জস্য দেখা যাচ্ছে না। তারা এখনও মামলাবাজি-চাঁদাবাজি বন্ধ করতে পারেননি। বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মান্না। তিনি বলেন, সরকারের কথা শুনে মনে হয় স্বপ্নের কথা বলছে। কিন্তু জনগণ সেখানে এখন দুঃস্বপ্ন দেখছে। আমরা আইনশৃঙ্খলার উন্নতি দেখছি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম