ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  6:48 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশই এখন শীর্ষ অংশীদার। আর এ জন্য আমরা গর্বিত। সোমবার (২৯ মে) সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে সকালে শান্তিরক্ষীদের স্মরণে ‘শান্তিরক্ষী দৌড়-২০২৩’ অনুষ্ঠান উদ্বোধনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিরক্ষা সংক্রান্ত মিশনে ভূমিকা রাখতে বাংলাদেশ গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সর্বতোভাবে সহায়তা করে যাচ্ছে। সংস্থাটিতে নিরাপত্তা বাহিনী নিয়োগের দিক থেকে বাংলাদেশই এখন শীর্ষ অংশীদার। আর এ জন্য আমরা গর্বিত। তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় আয়োজন করা হয় শান্তিরক্ষী দৌড়-২০২৩। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বড় অংশীদার। ‘ব্লু-হেলমেট’র অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল ইরাক-ইরান যুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রমে কাজ শুরু করে। এক বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ এবং ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। বিগত ৩৫ বছর ধরে শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে আসছে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম