ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি

#

১৯ সেপ্টেম্বর, ২০২৪,  11:03 AM

news image

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ০.৬৫৭০ ভ্যালু অর্জন করে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ই-পার্টিসিপেশন সূচকে ৫ ধাপ এগিয়েছে ঢাকা। ২০০৩ সালের পর এবার সর্বোচ্চ ভ্যালু অর্জন করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইনডেক্স প্রকাশ করা হয়। ইজিডিআই-২০২৪ অনুযায়ী, চলতি বছর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিশ্বের মোট ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। ২০২২ সালে ছিল ১১৯তম। অন্যদিকে, ই-পার্টিসিপেশন সূচকে একই সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ এখন ৭০তম। ২০২২ সালে ৭৫তম অবস্থানে ছিল। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করে ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) তৈরি করা হয়। চলতি বছর ইজিডিআই অর্জনে শীর্ষে আছে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৯৪, ভারত ৯৭, শ্রীলংকা ৯৮, ভুটান ১০৩ আর নেপাল ১১৯তম স্থানে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম