ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

জাকেরের প্রশংসায় যা বললেন জয়াসুরিয়া

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৪,  4:48 PM

news image

ব্যাট হাতে ঝড় তোলার জন্য সনাৎ জয়াসুরিয়ার নামের পাশে ছিল মাতারা হেরিকেন নাম। সেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এখন শ্রীলঙ্কা দলের পরামর্শকের দায়িত্বে রয়েছেন জয়সুরিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে লঙ্কান দল এখন সিলেটে। আর সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলির করা ৬৮ রানের প্রশংসা করে জয়াসুরিয়া বলেন, 'জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে। তারাও ভালো ব্যাট করেছে। চাপের মুখে শানাকা ভালো বল করেছে। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে। তারা ঘুরে দাঁড়াতেই পারে।' শ্রীলঙ্কার ব্যাটারদের দেখেও মুগ্ধ জয়সুরিয়া, 'ভালো ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাট করেছে। লঙ্কানদের ভালো খেলতে দেখে ভালো লাগলো। ছেলেরা ভালো করছে, দায়িত্ব নিয়ে খেলছে। ব্যাটাররা রান করে বাংলাদেশকে চাপে রেখেছিল। শুধু আসালঙ্কা না, প্রত্যেক ব্যাটার ভালো করেছে। টপ অর্ডার রানে আছে দেখে ভালো লাগছে।' বাংলাদেশ সফরে আসা নিয়ে জয়সুরিয়া বলেন, 'আমি এখানে এসেছি পরামর্শক হিসেবে। দল ভালো শুরু পেয়েছে। যতটা পারি দলকে সহায়তা করব।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম