ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৫,  8:28 PM

news image

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সচিবালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিষয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বিকেল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বর থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। গত সাত দিনে এ অভিযানে পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিকে শনিবার (২০ ডিসেম্বর) শাহবাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শোকপ্রকাশ করেন। এ সময় তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম