ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৪,  4:43 PM

news image

বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় বুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চাপের মুখে তখন কর্তৃপক্ষ সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে। তবে সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। এর প্রতিবাদে ফের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই অবস্থার মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত বুয়েট প্রশাসনের সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং ছাত্ররাজনীতি চলবে বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম