ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জরাজীর্ণ সব থানার অবকাঠামো উন্নয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৪,  3:29 PM

news image

দেশের সব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানার অবকাঠামো উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পুলিশের থানার অবস্থা বেহাল। যারা আমাদের নিরাপত্তা দেয় তারা যদি অনিরাপদ থাকে তাহলে তারা কীভাবে নিরাপত্তা দেবে? এজন্য দেশের সব ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এছাড়া আসন্ন বন্যার প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও সভায় তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী জানান, বাজেট দেওয়ার সময় বৃষ্টি হয়, কাজ করা যায় না। এই সময়ে প্রস্তুতিমূলক ও পেপার কাজ শেষ করে বৃষ্টি থামার পর মূল কাজ করার উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কৃষিজমিতে আবাসন প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর প্রশিক্ষণ দিতে হবে। এক পিডিকে একটার বেশি প্রকল্প দেওয়া যাবে না। ঢাকার আশপাশে কৃষিজমি দখল করে দেখা যায় আবাসন কাজ হচ্ছে। যেখানে কিছু জমি আছে, সেখানে কৃষিকাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। পুনর্বাসন কঠিন কাজ। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না। সভায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সবশেষ অবস্থা জানতে চেয়ে সরকারপ্রধান বলেছেন, শেষ মুহূর্তে টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট বাস্তবায়ন সুচারু করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম