ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেব : খায়ের আবদুল্লাহ

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৩,  12:07 PM

news image

ভোট দেওয়ার পর খুলনা সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, সবগুলো কেন্দ্রে খুব ভালো ভোট হচ্ছে। ভোটের পরিবেশ সন্দুর। এভাবে নির্বাচন হলে, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জয়ী হলে নাগরিক অধিকার ফিরিয়ে দেব। সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। অন্য প্রার্থীদের অভিযোগ বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করছেন। আমি খুব আনন্দিত, কারণ ভোটাররা কেন্দ্রে আসছে এবং ভোট দিচ্ছেন।মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ। এদিকে ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম