ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জম্মু-কাশ্মীরে পৃথক বন্দুকযুদ্ধে নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  9:14 PM

news image

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা ও বাদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ (জিইএম) ও লস্কর-এ-তৈয়বার (এলইটি) পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে এনডিটিভিসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামার নাইরা অঞ্চলে যে বন্দুকযুদ্ধ হয়েছে তাতে চারজন নিহত হয়েছেন। আর বাদগাম জেলায় নিহত হয়েছেন একজন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে গ্রেটার কাশ্মীর জানিয়েছে, নাইরাতে যে চারজন নিহত হয়েছেন তারা জইশ-ই-মুহাম্মদ সংশ্লিষ্ট। যেখানে বন্দুকযুদ্ধ হয়েছে,

সেখান থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আর বাদগামের চারার-ই-শরীফে নিহত ব্যক্তি লস্কর-এ-তৈয়বা সংশ্লিষ্ট। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ঘটনার কথা উল্লেখ করে একটি টুইট করেছেন। এটিকে একটি ‘বড় সাফল্য’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।  এদিকে জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামায় নিহতদের মধ্যে শীর্ষ জেইএম কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছেন। লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত জাহিদ। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ সেনা নিহত হয়। ওই ঘটনার পর থেকে তাকে খুঁজছিল ভারতের পুলিশ। কাশ্মীর উপত্যকায় শুধুমাত্র জানুয়ারি মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ১১টি বন্দুকযুদ্ধ হয়েছে, যাতে ৮ বিদেশিসহ ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন পাকিস্তানি নাগরিক বলে দাবি করেছেন তিনি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম