ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫,  11:11 AM

news image

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যারেরার ফুটেজেও বিস্ফোরণের তীব্রতা দেখা যায়। কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকসামগ্রী থানা এলাকায় পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরে সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিম পরীক্ষার সময়ই দুর্ঘটনাটি ঘটে। ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তদন্তকারীরা জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম