ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের মাঝেই আজ ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে হবে লংমার্চ বাড্ডায় সাবেক স্বামীর হামলায় প্রাণ গেল নারীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৪ মামলার আসামি ‘গাঁজা মনির’ গ্রেফতার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবক নিহত

জমি অধিগ্রহণের আগে ছবি তুলে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  4:24 PM

news image

সরকারি কাজে জমি অধিগ্রহণের সময় জমির ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, আগেই ছবি তুলে রাখলে কেউ ভূমি অধিগ্রহণের খবরে স্থাপনা বানাতে পারবে না। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এ নির্দেশনা তুলে ধরেন। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সরকারি কাজে অনেক সময় জমি অধিগ্রহণ করতে হয়। অধিগ্রহণের খবর প্রকাশ হওয়ার পর কেউ কেউ অধিক টাকা পাওয়ার আশায় রাতারাতি খালি জমিতেও বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে। এতে সরকারের অনেক টাকার ক্ষতি হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, অধিগ্রহণের আগে জমির প্রকৃত অবস্থার ছবি তুলে রাখলে কেউ আর ঘর বা কোনো ধরনের স্থাপনা নির্মাণ করে প্রতারণা করতে পারবে না। এছাড়াও আজকের একনেক সভায় একটি সেতু নির্মাণে ভুল নকশা উপস্থাপনা করায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় এ ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান। পরিকল্পনামন্ত্রী বলেন, নড়াইলে সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যেকোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম