ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

জন্মের পরই দেওয়া হবে এনআইডি

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  10:28 PM

news image

জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি পাস হলে জন্মের পরই শিশুকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হবে। সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রিসভায় আনা আইনটির খসড়া পুনঃমূল্যায়ন জন্য আবারও মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা পেতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। আনোয়ারুল ইসলাম বলেন, এ আইন পাস হলে শিশুর জন্মের পরই ইউনিক আইডি দেওয়া হবে। এটিই তার জাতীয় পরিচয়পত্র নম্বর হবে। তবে আইনটি পাস হওয়ার আগ পর্যন্ত ইসি এনআইডি কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম