ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৩,  9:37 PM

news image

স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলাকে বিচ্ছিন ঘটনা বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে এসব বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত (হামলার) ঘটনা ঘটে। আমি মনে করি এতে স্বতন্ত্র প্রার্থী, নৌকার প্রার্থী বা অন্য দলের প্রার্থীদেরও নির্বাচন বয়কট করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে ব্যববস্থা না নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে। জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে মন্তব্য করে তিনি বলেন, জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগুপ্তা হামলা করতে হতো না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম