ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন: সভাপতি সালেহউদ্দিন, সদস্য সচিব রিজওয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৫,  8:47 PM

news image

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) এ কমিটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে। যা বুধবার (২৭ আগস্ট) আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এ কমিটির সভাপতি হলেন-অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এই কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম