ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

জঙ্গি সম্পৃক্ততা: বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ গ্রেফতার ৭

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  5:13 PM

news image

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মিডিয়া উইংয়ের পরিচালক আরও জানান, গত ২৩ আগস্ট কুমিল্লায় কলেজ পড়ুয়া চার শিক্ষার্থী কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর নিখোঁজ হন আরও কয়েকজন। কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া সাতজনকে ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে বলেও জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম