ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা

জঙ্গি ছিনতাই, তদন্ত কমিটির সুপারিশের আলোকে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  8:18 PM

news image

আদালতের সামনে থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন।

এ ব্যাপারে কোথায় কোন গ্যাপ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারও কোন গাফিলতি আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ৬০তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন কারা ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম