ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল: র‍্যাব মহাপরিচালক

#

নিজস্ব প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২,  9:01 PM

news image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‌‘জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গি দমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেখানে অপরাধ সংগঠিত হচ্ছে, র‍্যাব সদস্যরা সেখানে পৌঁছে যাচ্ছেন।’ সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় কক্সবাজারে র‍্যাব-১৫ কার্যালয়ে ‘নবজাগরণ: অপরাধকে না বলুন’ শীর্ষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুল্লাহ আল মামুন বলেন,

‘মাদক নির্মূলে র‍্যাব নিরলস কাজ করছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে নির্মূল সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের চাহিদা ও সরবরাহ বন্ধ করতে হবে। সেজন্য র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শুধু অভিযান নয়, নানা কর্মমুখী পরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যে কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।’ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম