ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ছয় ভাষায় রাশিয়া-ইউক্রেন সংকট কাভার করলেন সাংবাদিক, ভিডিও ভাইরাল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:21 PM

news image

বর্তমানে রাশিয়া-ইউক্রেন সংকটের দিকে চেয়ে রয়েছে গোটা বিশ্ব। সেখানকার সর্বশেষ খবর জানতে চাইছেন সবাই। আর সেই খবরই ছয়টি ভাষায় তুলে ধরলেন এক সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রিপোর্টিংয়ের ভিডিও। সাংবাদিকের নাম ফিলিপ ক্রাউথার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে(এপি) আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে কাজ করেন তিনি। ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি ও জার্মান ভাষায় রিপোর্টিং করেন ফিলিপ। সংবাদসংস্থাগুলো সাধারণত বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য চুক্তির ভিত্তিতে খবর সরবরাহ করে থাকে। ফলে আন্তর্জাতিক সংবাদসংস্থা হিসেবে বিভিন্ন ভাষায় রিপোর্টিংয়ের প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনই মিটিয়েছেন ফিলিপ। ২১ ফেব্রুয়ারি তার পোস্ট করা ছয় ভাষায় রিপোর্টিংয়ের ভিডিওতে ১.৮ কোটি ভিউ হয়েছে। ফিলিপের বাবা ব্রিটিশ ও মা জার্মান। ফলে এই দুটি ভাষায় তিনি শুরু থেকেই দক্ষ। আপাতত তিনি ফ্রান্স ২৪-এর জন্য হোয়াইট হাউজ রিপ্রেজেন্টিটিভ। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ছয়টি ভাষায় রিপোর্টিংয়ের জন্য বেশ নামজাদা সাংবাদিক তিনি। পেয়েছেন বহু আন্তর্জাতিক স্বীকৃতিও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম