ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২২,  4:51 PM

news image

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) রাত ৯টায় ওই এলাকার দমদমা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দমদমা পুকুরপাড় এলাকার আজিজ উল্যাহ দফাদার বাড়ির মমতাজুর রহমানের ছেলে তোফায়েল আহমেদ (৫২)। আটককৃত হোসেন আহমেদ তার আপন ছোট ভাই। তিনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, বুধবার রাতে তোফায়েল স্থানীয় একটি দোকানে চা খেতে যান। সেখান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দমদমা দিঘিরপাড়ে হোসেন তার ওপর হামলা করেন। একপর্যায়ে তার দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের সরিয়ে দেন৷ এ সময় হোসেন ঘরে চলে যায়। পরে চিৎকার দিতে দিতে বাড়ি যাওয়ার পথে রাস্তায় পড়ে তোফায়েল মারা যান। স্থানীয়রা জানান, বুধবার সকালে তোফায়েলের সঙ্গে হোসেনের স্ত্রী জেসমিন বেগমের কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় হোসেন বাড়িতে এলে জেসমিন তার কাছে বিচার দেন। এ সময় জেসমিন জানান, তোফায়েল তাকে মারধর করে ও গলা টিপে ধরে। এসব শুনে ক্ষিপ্ত হয়ে দা নিয়ে ঘর থেকে বের হন হোসেন। পরে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন করে। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযুক্ত হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম