ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছেড়া দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ

#

২০ নভেম্বর, ২০২২,  9:43 PM

news image

রবিবার (২০ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বর ২০২২ আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বাংলদেশ কোস্ট পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেঁড়া দ্বীপ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেঁড়া দ্বীপে বনের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ১,১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় জব্দকৃত বস্তাগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশি মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম