ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রসেনজিৎ

#

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২৪,  2:31 PM

news image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে তিনি সফল। এখনও পর্দায় দাপট রয়েছে তার। এদিকে বাবার মতোই জীবনের প্রথম সাফল্য অর্জন করলেন অভিনেতার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ইউরোপে স্কুলজীবন কেটেছে তার। এরপর দেশে ফিরে দক্ষিণ ভারতের নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করছিলেন তৃষাণজিৎ। মাঝে মধ্যেই বাবার সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যায় তাকে। এবার স্নাতক হলেন তিনি। ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রসেনজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই দিলেন তিনি। শুধু তাই নয়, ছেলের স্নাতকের প্রশংসাপত্র পাওয়ার ভিডিও শেয়ার করেন প্রসেনজিৎ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে। কারণ আমার ছেলে মিশুক স্নাতক হলো। ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত। অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও সাফল্য পাও।’ ওই ভিডিওতে বেশ খোশমেজাজে বন্ধুদের সঙ্গে দেখা যায় তৃষাণজিৎকে। নাম ঘোষণা হতেই মঞ্চের দিয়ে এগিয়ে যান তিনি। তারপর হাতে নেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এদিকে পোস্টে প্রসেনজিতের ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অনেক তারকাই। বাবার মতোই ভীষণ হ্যান্ডসাম তৃষাণজিৎ। ফুটবলই ছিল তৃষাণজিতের ধ্যান আর জ্ঞান। তবে প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে না থাকলেও পরে মত পাল্টেছেন তিনি। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ। মাঝে শোনা গিয়েছিল, বড়পর্দায় দেখা যেতে পারে তৃষাণজিতকে। তবে সে বিষয়ে প্রসেনজিৎ বা তৃষাণজিতের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এছাড়া কিছুদিন আগেই তৃষাণজিতের প্রেম নিয়েও টালি ইন্ডাস্ট্রিতে জোরদার চর্চা শুরু হয়। মূলত তার সঙ্গে এক বান্ধবীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় এই চর্চা। যদিও তৃষাণজিৎ নিজে কখনও এই বিষয়ে মুখ খোলেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম