ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ছেলের আইপিএলে অভিষেক, যে বার্তা দিলেন শচীন

#

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  5:04 PM

news image

শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের অপেক্ষাটা ছিল আইপিএলে অভিষেকের। গতকাল সেই অপেক্ষার সমাপ্তি ঘটল। মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে অভিষেক হলো কিংবদন্তি শচীনপুত্রের। বাবার মতো ব্যাটসম্যান নন অর্জুন। বাঁহাতি পেসার, ব্যাটিংটাও মোটামুটি ভালো পারেন। ভারতের অন্যান্য ঘরোয়া ক্রিকেটে এর আগে খেললেও আইপিএলে মাঠে নামলেন গতকালই প্রথম। নিজের অভিষেকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ওভারটা ভালোই করেছিলেন। দেন মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারে ১৩ রান দেওয়ার পর তাকে আর আক্রমণেই আনেননি মুম্বাই। এদিকে, ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত হলেও সতর্ক শচীন টেন্ডুলকার। বাবার কর্তব্যের জায়গা থেকে পরামর্শও দিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ‘অর্জুন, আজ তুমি ক্রিকেটার হিসেবে তোমার পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলে। তোমার বাবা, যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, যে ক্রিকেট খেলাটারও অনুরাগী, আমি জানি, তুমি সামনের দিনগুলোতে খেলাটাকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা দেবে। ক্রিকেটও তোমাকে তার ভালোবাসা ফিরিয়ে দেবে। এই জায়গায় আসতে তুমি অনেক কষ্ট করেছ। আমি নিশ্চিত, তুমি আরও পরিশ্রম করে যাবে। এটা তোমার দারুণ এক পথচলার শুরু মাত্র। শুভ কামনা রইল!’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম