ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ছুটি নিয়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  6:03 PM

news image

বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও। গত দু’দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন আটজন ক্রিকেটার। মাহমুদউল্লাহকে না দেখে প্রশ্ন জাগে সবার মধ্যে। বিসিবি পরিচালকদের এক-দু’জন রিয়াদের অনুশীলনে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়েছেন। গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। শিগগির অনুশীলনে যোগ দিতে চান মিডলঅর্ডার এ ব্যাটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম