ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ছুটি কাটিয়ে মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৪,  4:45 PM

news image

লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। খুব শিগগিরই ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেবেন এই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইন্টার মায়ামির প্রাক-মৌসুম ছাড়াও এ বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি সারবেন মেসি। গত বছরের ২১ নভেম্বর সবশেষে ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচটি ছিল ব্রাজিলের বিপক্ষে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গড়ানো সেই ম্যাচে ১-০ গোলে জিতে যায় আর্জেন্টিনা। এ বছর এখন পর্যন্ত মাঠে নামেননি মেসি।  আগামী ১৯ জানুয়ারি এল সালভাদোরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়েই ফিরবেন মেসি। এরপর প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। যেখানে এফসি ডালাস, সৌদি প্রো লিগে নেইমারের আল হিলাল এবং রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। এছাড়া হংকং লিগ টিম, জাপানের ভিসেল কোচে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষেও ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর শুরু হবে লিগের খেলা। পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে সামনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম