ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  7:15 PM

news image

সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পেতে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ জানানোর পরামর্শ থাকলো। এ সময় শর্ত সাপেক্ষে চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রাস্তাঘাটে ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে সাজ্জাত আলী বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করার বিষয়গুলো আমার নজরে এসেছে। আমাদের লোকবল কম। দেখা যায়, অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কিছু করতে পারেন না। এজন্য তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। গত ১৫ দিনে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে প্রতিবেদন নিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম