ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ছাদে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৩,  5:30 PM

news image

ধানমন্ডিতে ছাদে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহদি হাসান জারিফকে (২৫) বরিশাল থেকে গ্রেফতার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। বৃহস্পতিবার বরিশাল নগরীর জর্ডান রোডে সৎ বাবার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম  জানান, ৩ জুলাই ওই তরুণী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে ধানমণ্ডি লেকে এসে মন খারাপ করে বসে ছিল। জারিফ তাকে বসে থাকতে দেখে টার্গেট করে। কথার ফাঁদে ফেলে ওই তরুণীকে সে বিভিন্ন দিকে নিয়ে যায়। একপর্যায়ে জারিফ ওই তরুণীকে হোটেলে খাওয়ানোর কথা বলে ধানমণ্ডি ৩/এ সড়কের এমএম সেন্টারের সাত তলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা ৪ জুলাই ধানমন্ডি থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে জারিফকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। ওসি বলেন, জারিফ প্রাথমিকের গণ্ডি পেরোয়নি। সে ঢাকায় তার মামার বাসায় থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করত। ধানমন্ডি লেক ও আশপাশ এলাকায় তার বন্ধুদের একটি সিন্ডিকেট ছিল। বন্ধুদের সঙ্গে আসা মেয়েদের সঙ্গে সে সখ্য গড়ে তুলত। এর আগে ধানমন্ডি লেকে সাইকেল চুরি করতে গিয়েও ধরা পড়েছিল জারিফ। সিএমএম আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) এসআই সাইফুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই ওবায়দুল ইসলাম জারিফকে শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে হাজির করেন। সেখানে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থী জানান, বাসা থেকে রাগ করে হয়ে বিকালে ধানমন্ডিতে লেকের পাড়ে বসে ছিলেন তিনি। এ সময় ওই যুবক (মাহাদি) এসে তার সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলে। মন ভালো করার জন্য একটি মার্কেটে নিয়ে যায়। সন্ধ্যার পর খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে বলে। একটি রেস্টুরেন্টের সামনে গেলে সে জানায় উপরের রেস্টুরেন্টটি ভালো। লিফটে করে ছাদে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি অন্ধকার। আমি আপত্তি জানালে মারধর করে। নির্যাতন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম