ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র নির্যাতন: গোলাপগঞ্জে সেই মাদ্রাসার শিক্ষক নাহিয়ান বরখাস্ত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২,  4:45 PM

news image

সিলেটের গোলাপগঞ্জে নাহিয়ান আহমদ (১৩) নামে মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক শাফি আহমদকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা সালেহ আহমদ চৌধুরী জানান, মাদ্রাসার নিয়মবহির্ভূত ভাবে ছাত্রকে প্রহার করার কারণে অভিযুক্ত শিক্ষক শাফি আহমদকে মাদ্রাসা থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে রোববার উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং চন্দনভাগ আয়শা সিদ্দিকা (রা.) ইন্টা. তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র নাহিয়ান রুটিন মোতাবেক পড়া মুখস্ত বলতে না পারার অজুহাতে বেত্রাঘাত করে তাকে মারাত্মক আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক।

এতে নাহিয়ানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রের কোনো অভিভাবককে অবগত না করে এবং কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা না করে ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসায় আটকে রাখে। এরপর রাতে ছাত্রটি সুযোগ বুঝে মাদ্রাসা থেকে প্রাণভয়ে পালিয়ে যায়। মাদ্রাসা থেকে পালিয়ে গেলেও অভিভাবকদের বিষয়টি জানায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ বা ওই শিক্ষক। এরপর রাতে মাদ্রাসায় গিয়ে ছাত্রের এক অভিভাবক জানতে পারেন সে মাদ্রাসায় নেই। পরে তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে গ্রামের একটি দোকানে আশ্রিত অবস্থায় পান। এসমশ সে নির্যাতনের ঘটনাটি অভিভাবকদের খুলে বলে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সবাই অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম