ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ছক্কার বন্যা বইয়ে অ্যালেনের বিশ্বরেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:37 PM

news image

পাকিস্তানের বিপক্ষে ছক্কার বন্যা বইয়ে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন অ্যালেন। ম্যাচে ওপেনিং করতে নেমে ৬২ বলে ১৬টি ছয় ও ৫টি চারের মারে ১৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এতোদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি ছিলো আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইয়ের একক দখলে। আফগানিস্তানের এ ওপেনার ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ১৬টি ছয়। এদিকে অ্যালেনের ১৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও। পেছনে ফেলেছেন সাবেক কিউই ওপেনার ও বর্তমান ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ৫৮ বলে ১২৩ রান করেছিলেন ম্যাককালাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম