ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

চ্যাম্পিয়ন মেয়েরা দেশে ফিরছেন আজ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  4:43 PM

news image

সব অপেক্ষার অবসান হচ্ছে। হিমালয়ের দেশ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতে আজ বুধবার দেশে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরে ট্রফি নিয়ে ঢাকায় পা রাখবেন সাফজয়ী লাল-সবুজের মেয়েরা।   সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ঘরে ফিরতে চেয়েছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। তাঁদের সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। সাফজয়ী মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ কাঠমান্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা। ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। যাতে চড়ে বাফুফে ভবনে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা। বিমানবন্দর থেকে সাবিনাদের বাস এয়ারপোর্ট, কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার হয়ে মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে। এরপর সেখানে মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন। গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন। জয়ের ম্যাচে সেরা হয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম