ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল এশিয়ান গেমসে পদক জেতা হলো না বাঘিনীদের ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে

চ্যাম্পিয়ন্স লিগ: ডর্টমুন্ডের মাঠে চেলসির হার

#

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image

নতুন চেহারার একাদশ নিয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নেমেছিল চেলসি। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি এই বছর মাত্র একটি জয় পাওয়া ব্লুরা। সিগনাল ইদুনা পার্কে প্রথম লেগ হেরেছে ১-০ গোলে। গোলশূন্য খেলা চলে প্রথম ৪৫ মিনিট। লক্ষ্যে প্রথম শট নিতে দুই দলকেই দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। রিচি জেমসের শক্তিশালী ফ্রি কিক পাঞ্চ করে ফেরান কোবেল। চেলসি কিপার কেপা আরিজাবালাগা থামান জুলিয়ান ব্র্যান্ডটের নিচু ড্রাইভ। ব্লুরা পরাস্ত হয় কোবেলের সেভে। সুযোগ নষ্টের পর পিছিয়ে পড়ে তারা। ৬৩ মিনিটে চেলসির ক্লিয়ারেন্স থেকে মাঝমাঠে বল পান করিম আদেয়েমি। তার মার্কার ফার্নান্দেজকে পেছনে ফেলে কেপাকে বোকা বানিয়ে গোল করেন। তার একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। আগামী ৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার শেষ সুযোগ চেলসির সামনে। ওইদিন স্ট্যামফোর্ড ব্রিজে জার্মানদের স্বাগত জানাবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম