ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে গেল যারা

#

স্পোর্টস ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে গত রাতে খেলা ছিল ৩৬টি দলের। আগে কয়েকটি দলের নকআউট নিশ্চিত হয়েছিল, গত রাতে সেই তালিকায় যোগ হয়েছে আরও কয়েকটি দল। বাদ পড়েছে ১২টি দল। শেষ ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুল পিএসভির সঙ্গে হেরেছে ৩-২ গোলে। সেই সুযোগে টেবিলের শীর্ষে উঠতে পারত বার্সেলোনা। তাদেরও আগেই শেষ ষোলো নিশ্চিত হয়েছে। কিন্তু আটালান্টার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিভারপুল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিলে ও অ্যাস্টন ভিলা। প্লে অফে উঠেছে পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত থাকা দলগুলো। শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লে-অফ। আর প্লে-অফে দুটি ম্যাচ। এর ড্র হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। আর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।

বাদ পড়েছে টেবিলের ২৫ থেকে ৩৬ নম্বর পর্যন্ত দলগুলো।

সরাসরি শেষ ষোলো নিশ্চিত : লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিলে ও অ্যাস্টন ভিলা।

প্লে-অফ নিশ্চিত : আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং ও ক্লাব ব্রুগ।

বাদ পড়ল : জিরোনা, দিনামো জাগরেব, স্টুটগার্ট, স্লোভান ব্রাতিস্লাভা, শাখতার দোনেৎস্ক, বোলেগনা, রেড স্টার বেলগ্রেড, স্টুর্ম গ্রাজ, স্পার্টা প্রাহা, লেইপজিগ, সালসবুর্গ ও ইয়ং বয়েজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম