ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি : প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:06 PM

news image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ছয়দিন আগেই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছে তারা। পরের দিন বিকেলে প্রথমবারের মতো অনুশীলনও করেছেন নাজমুল হোসেন শান্তরা। আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে তারা অনুশীলন করার সুযোগ পেয়েছেন। চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ঠিক তার পরের দিন অর্থ্যাৎ আগামী ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে টাইগাররা। তবে মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে শান্তবাহিনী। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) মাঠে নামবেন শান্ত-মিরাজরা। বাংলাদেশ সময় বিকেল ৩টায় দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা রয়েছে।  মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে খুব গুরুত্ব সহকারে দেখছে টাইগাররা।

বিসিবির প্রকাশিত ভিডিওতে নিজেদের অবস্থা জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।  প্রথম দিনের অনুশীলন পর্ব শেষে তানজিম সাকিব বলছিলেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি। পরের দিন বিশ্রাম নিয়েছি। তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে। আর এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে।’ প্রস্তুতি ম্যাচের লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেবো। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’ বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীররা। 

বাংলাদেশ স্কোয়াড:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড:

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম