ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

চ্যাম্পিয়নস লিগ থেকে রোনালদোর ম্যানইউর বিদায়

#

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ, ২০২২,  4:51 PM

news image

তিন দিন আগেই টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দলকে বাঁচাতে পারলেন না এ পর্তুগিজ তারকা। পুরো ম্যাচে উত্তেজনা ছড়ালেও একপর্যায়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন রেনান লোদি। তাঁর গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল অ্যাথলেটিকো মাদ্রিদ। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দিয়েগো সিমেওনের দল। এবার প্রতিপক্ষের মাঠে জিতে মোট দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকেট পেল ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ড্র করলেই বিদায়—ম্যানইউর সঙ্গে এ বাক্যটি যেন একেবারে মিলে যায়। কারণ এ নিয়ে টানা চার বার এমন অভিজ্ঞতা হলো তাদের। প্রথম লেগে ড্র করে বিদায় নিতে হয়েছে পরের লেগে। অথচ মাত্র তিন দিন আগেই টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছিল ম্যানইউ। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে দাপট দেখিয়েও কোনো লাভ হয়নি তাদের। ম্যাচের ৬১ ভাগ সময় বল দখলে রেখে ১১বার আক্রমণ করে ম্যান ইউ। কিন্তু, একটিতেও আসেনি সাফল্য। বিপরীতে আট বার আক্রমণ করেই ফল নিজেদের পক্ষে নিয়ে যায় অ্যাথলেটিকো। ম্যাচের ৪১ মিনিটে ভাগ্য গড়ে দেন রেনান লোদি। ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোষ্টে ক্রস বাড়ান গ্রিজম্যান। সুযোগ হাতছাড়া না করে হেডে ঠিকানা খুঁজে নেন লোদি। ওই ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত শেষ আটে চলে যায় অ্যাথলেটিকো। আর, ম্যানইউকে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম