ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

চ্যাম্পিয়নস লিগে এসে জয়ের ধারায় ফিরলো কার্লো আনচেলত্তির দল। পর্তুগিজ ক্লাব ব্রাগাকে ৩-০ গোলের ব্যবধানে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠে গেল রিয়াল মাদ্রিদ। তাতে ইউরোপ সেরার মঞ্চে শেষ চার ম্যাচের সবকটিতেই জিতলো স্প্যানিশ ক্লাবটি। বুধবার (৮ নভেম্বর) রাতে ম্যাচের শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে রিয়াল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে দলের বিপদে ডেকে আনেন লুকাস ভাসকেস। প্রতিপক্ষের ক্রিস্টিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দেন। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেন আন্দ্রে লুনিন। রিয়াল এগিয়ে যায় ম্যাচের ২৭তম মিনিটে। দারুণ গোছালো আক্রমণে আসে গোলটি। ফেরল্যান্ড মেন্ডির থ্রু পাস ধরে দ্রুতগতিতে ডি-বক্সে ঢুকে ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে কাটব্যাক করেন রদ্রিগো। প্রথম ছোঁয়াতেই জোরাল শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। উল্লাসে মাতে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোছালো খেলা উপহার দেয় রিয়াল। তাতে মাত্র তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ‘লস ব্লাঙ্কোস’রা। পাসিং ফুটবলের নিপুণ দক্ষতায় ফেদে ভালভার্দের পাস ধরে ভাসকেস বল বাড়ান ভিনিসিউসকে। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। পরে ৬১ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিউসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই তরুণ। এই জয়ে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম