ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৪ রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর স্মার্ট কার্ডধারী কৃষকরা ঋণে অগ্রাধিকার পাবেন দেশে ফিরেছেন ১৭ হাজারের বেশি বাংলাদেশি হাজি ছয় অতিরিক্ত সচিবসহ ৮ কর্মকর্তাকে বদলি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির কর্মীদের কষ্টের টাকা নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: প্রবাসী কল্যাণ মন্ত্রী ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতুড়ি দিয়ে দরজা ভেঙে সোহেলের ঘরে প্রবেশ করি: রামিসার বাবা

চ্যাম্পিয়নস ট্রফি: পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে

#

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  10:58 AM

news image

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে গতকাল ৬ উইকেটে হারিয়েছে ভারত। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় রোহিত শর্মার দল। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল টিমইন্ডিয়া। অন্যদিকে দুটি ম্যাচ খেললেও এখনও জয়ের মুখ দেখেনি পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও ৬০ রানে হেরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। টুর্নামেন্টে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান। তবে পাকিস্তানের আশাটা একেবারেই শেষ হয়ে যায়নি। পাকিস্তানের হাতে এক ম্যাচ বাকি, ওদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বাকি দুটি করে ম্যাচ। সে কারণেই একেবারে বিদায় নিশ্চিত হয়ে যায়নি পাকিস্তানের। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালের আরেকটি জায়গা ফাঁকা আছে। আর এই জায়গার জন্য লড়াইটা ত্রিমুখী-নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্ট পাওয়ায় এ লড়াইয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশকে হারাতে পারলেই ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে নিউজিল্যান্ড। দুই ম্যাচের দুটিতে হেরে এ লড়াইয়ে সবার পেছনে আছে স্বাগতিক পাকিস্তান। তবে কাগজে–কলমে এখনো পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। এ জন্য অবশ্য তাদের আপাতত নির্ভর করতে হবে বাংলাদেশের ওপর। রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালের আশা টিকে থাকবে পাকিস্তানেরও। সে ক্ষেত্রে তিন দলকেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, পাকিস্তানই সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে। আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড। এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম