ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল টাইগাররা

#

ক্রীড়া প্রতিবেদক

০১ মার্চ, ২০২৫,  5:14 PM

news image

চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগাররা পা রাখে। এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব না হলেও বোলাররা লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে একই চিত্র। ব্যাটারদের ব্যর্থতার কারণে ২৫০ রানের নিচে গুটিয়ে যায় টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছিল খেলা। তবে বৃষ্টির কারণে টসই হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে তিনটি ম্যাচ খেলে একটি পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। দুই হারের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানেরও সমান পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। প্রসঙ্গত, ক্রিকেটাররা দেশে ফিরলেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। কেননা তাদের সামনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম