ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন রেফারি

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

খেলার মাঝে চোট পেয়ে কোনও ফুটবলারের বেরিয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনও রেফারিকে যদি চোট পেয়ে স্ট্রেচারে করে বেরিয়ে যেতে হয়? ফুটবল ম্যাচের মাঝে যদি রেফারিকেই বদলাতে হয়? এমনটাই ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে। মাথায় বলের আঘাত পেয়ে গুরুতর আহত হলেন রেফারি। তার বদলে ম্যাচ পরিচালনা করতে নামতে হল আর একজনকে। সুইনডন এবং গ্রিমসবির ম্যাচে রেফারি ছিলেন স্যাম পার্কিস। ১১ মিনিটের মাথাতেই তাকে পরিবর্তন করতে হয়। খেলার শুরুতেই চার্লি অস্টিন নামে এক ফুটবলার ক্লিয়ারেন্স করার সময় বল সোজা গিয়ে পার্কিসের মাথায় লাগে।

তিনি মাঠে পড়ে যান। চিকিৎসকরা প্রাথমিক শুশ্রূষা করেন। কিন্তু মাথায় আঘাত লাগায় কোনও ঝুঁকি নেওয়া হয়নি। স্ট্রেচারে করে পার্কিসকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার আগেই অবশ্য এক ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে ফেলেছেন পার্কিস। চতুর্থ রেফারি গ্যারেথ ভিকার্সকে বাকি ম্যাচ পরিচালনা করতে হয়। সুইনডন জানায়, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ফুটবল মাঠে হঠাৎ রেফারিকেই উঠে যেতে হল। আশা করি ওঁর চোট গুরুতর নয় এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” পার্কিস বেরিয়ে যাওয়ার সময় সমর্থকরা উঠে দাঁড়িয়ে পাশে থাকার বার্তা দেন। সূত্রের খবর, বলের আঘাতে রেফারির মাথা ঝিমঝিম করছিল। দৃষ্টিতেও সামান্য অস্পষ্টতা ছিল। ফলে ম্যাচ পরিচালনা করার মতো জায়গায় তিনি ছিলেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম