ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চোটের কারণে আইপিএল ছাড়লেন রাবাদা

#

স্পোর্টস ডেস্ক

১৬ মে, ২০২৪,  10:37 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন কাগিসো রাবাদা। তবে বৈশ্বিক আসরে তারকা এই পেসারকে পাওয়ার আশায় আছে দক্ষিণ আফ্রিকা। রাবাদার পায়ের (উরু থেকে নিচে) টিস্যুতে সংক্রমণ ধরা পড়েছে। যে কারণে গত রবিবার সন্ধ্যায় ভারত ছাড়েন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা গতিময় এই পেসার। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এবারের আসরে ১১ ম্যাচ খেলে ১১ উইকেট নেন রাবাদা। ওভারপ্রতি রান দেন ৮.৮৫। পাঞ্জাবের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে খেলেননি তিনি। পরের দুই ম্যাচেও তাকে পাবে না দলটি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, বিশ্বকাপ সামনে রেখে চিকিৎসক দল এই পেসারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্বকাপে রাবাদাকে পাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য বিশেষ একটি কারণে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বৈশ্বিক আসরের জন্য ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে রাবাদাই একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রিকেটার। যা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় দলে এক মৌসুমে গড়ে প্রতি একাদশে ছয় জন করে শ্বেতাঙ্গ ছাড়া ভিন্ন বর্ণের খেলোয়াড় রাখার লক্ষ্য স্থির করেছে সিএসএ। যেখানে আবার কমপক্ষে দুইজন অবশ্যই হতে হবে কৃষ্ণাঙ্গ আফ্রিকান। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য সেটা আপাতত পারছে না দক্ষিণ আফ্রিকা। কারণ তাদের স্কোয়াডে ছয় জন ভিন্ন বর্ণের ক্রিকেটার থাকলেও কৃষ্ণাঙ্গ কেবল একজন। তাই ওই  খুব বেশি পিছিয়ে না থাকা নিশ্চিত করতে রাবাদাকে প্রতিটি ম্যাচ খেলতে হবে। পরে ২০২৪-২৫ মৌসুমে গড়টা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আরেক কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রিকেটার হিসেবে লড়াইয়ে আছেন লুঙ্গি এনগিডি। এই পেসারকে অবশ্য সফরসঙ্গী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম