ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

#

০৯ জুলাই, ২০২৬,  10:49 PM

news image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন আরমান (৪০) নামক এক জাপান প্রবাসী এক দম্পতি। ভুক্তভোগীদের অভিযোগ ১৫ ভরি স্বর্নসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার যুবক ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে। জানা গেছে, প্রবাসী আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে (হায়েচ) ফেনী থেকে ঢাকার দিকে আসছিলেন।

পথিমধ্যে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা সংলগ্নে পৌঁছালে অজ্ঞাত ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত গ্রুপ দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি,লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে। গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার। আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেওয়া হয়। স্বর্ণের দাম ৩০ লাখ টাকার ওপরে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মোটরসাইকেল আরোহী জানিয়েছেন, আমিও একই পথে যাবার সময়ে ৫-৬জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে ভয়ে সামনে এগোইনি। আমি যখন হোন্ডা থামিয়ে দাড়িয়ে ছিলাম এরমধ্যেই হায়েচ গাড়িটিতে ডাকাতি হয়েছেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজায় অংশ পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ছিনতাইয়ের এই ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। এখনো কিছু সুস্পষ্ট জানতে পারিনি। থানা পুলিশের চেকপোস্টের সামনে ডাকাতি ঘটেছে প্রশ্ন করা হলে তিনি জানান, চেকপোস্টের সামনেই ঘটেছে বলে শুনেছি, তবে বিস্তারিত কিছু এখনো বলা সম্ভব না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম