ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২২,  10:30 AM

news image

সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের প্রধান অতিথি থাকবেন। শহরের টাউন ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, এবার রাজাকারমুক্ত দল গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে দলের সাধারণ নেতাকর্মীরা। ত্যাগি ও পরীক্ষিত নেতাকর্মীরাই নতুন কমিটিতে স্থান করে নেবে এমনটাই প্রত্যাশা তাদের। রাজাকার ও তাদের পরিবারের সদস্যদের পরিত্যাগের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন নেতৃবৃন্দ। দলের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান বলেন, ২১৮ জন কাউন্সিলর আর ৪০ হাজার ডেলিগেট নিয়ে সোমবার অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক অতিথি থাকবেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ত্যাগি ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এর মাধ্যমেই স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখতে নতুন শক্তি সঞ্চয় করবে জেলা আওয়ামী লীগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম