ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৩,  6:41 PM

news image

|| ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় সূর্যের আলো গায়ে পড়লেও কমেনি শীতের তীব্রতা। বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৪ ভাগ। সামনে তাপমাত্রা আরও কমবে। সেইসঙ্গে একটি বড় শৈত্যপ্রবাহ আসছে জেলায়। আবহাওয়ার এমন খবরের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান। তিনি জানান,  এখন এ জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৬ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গা অঞ্চলে আরও একটি বড় ধরনের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এখন থেকে এ অঞ্চলে তাপমাত্রা আরও কমে যাবে। শীতের তীব্রতা বাড়বে। 

পৌষের শেষ সময়ে প্রকৃতি জানান দিয়ে যাচ্ছে তীব্র শীতের। পরিষ্কার থাকছে আকাশ। সকালেই সূর্য আর রোদের দেখা মিলছে। তবে রাতের চেয়ে দিনের বেলা তাপমাত্রা আরও কমে যাচ্ছে। কনকনে ঠাণ্ডা আর হাড়কাঁপানো শীতে খেটে খাওয়া মানুষগুলোর জবুথবু অবস্থা। জেলার দর্শনা বাসস্ট্যান্ডের বয়োজ্যেষ্ঠ চায়ের দোকানদার বাবলু মিয়া বলেন, ‘সকালে ৭টায় দোকান খুলতে হয়। কনকনে ঠাণ্ডা। শীতে হাতের আঙুলগুলো সোজা হচ্ছে না। চাও বানাতে পারছি না।’ বাইসাইকেল নিয়ে কাজে বের হয়েছেন কাঠ মিস্ত্রী খোকন। তিনি বলেন, ‘সাইকেলের হ্যান্ডল ধরতে খুব কষ্ট হচ্ছে ঠাণ্ডার কারণে। কাঠের কাজ হাতেই সব করতে হয়। এত শীত, সকালে হাত চলে না।’ মঙ্গলবার (১০ জানুয়ারি) চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি, ৯ জানুয়ারি ১০ ডিগ্রি, ৮ জানুয়ারি ৭ দশমিক ৮ ডিগ্রি, ৭ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি, ৬ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম