ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

চুল পড়া বন্ধ করতে সরিষার তেলের ব্যবহার

#

লাইফস্টাইল ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪,  5:20 PM

news image

কমবেশি সবার ঘরে আর যাই থাকুক না কেন, সরিষার তেল থাকবেই। শুধু রান্নাতে ব্যবহার করা ছাড়াও ইমিউনিটি বাড়ানো, ঠাণ্ডার চিকিৎসা করা, ত্বক মসৃণ করা এবং সর্বোপরি চুলের বিভিন্ন উপকারে লাগে সরিষার তেল। সরিষার তেল নিয়মিত ব্যবহারে চুলের যে সব সমস্যার থেকে মুক্তি পেতে পারেন-

১.সরিষার তেলে আলফা ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল সুন্দর, স্বাস্থ্যজ্বল রাখে। এছাড়া আলফা ফ্যাটি অ্যাসিড দারুণ কন্ডিশনারের কাজ করে। ফলে চুল দ্রুত বৃদ্ধি হয়।

২.বর্তমানে চুল পড়া খুবই সাধারণ সমস্যা। এর কারণ চুলের ফলিকল দুর্বল হয়ে নষ্ট হয়ে যাওয়া হতে পারে। চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে।

৩.চুল রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন। এর ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিক ভাবে হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে।

৪.সরিষার তেল ও অ্যালোভেরা মিশিয়ে মাথার তালুতে ভালোভাবে মালিশ করে ৩০ থেকে ৪০ রাখলেও চুল মসৃণ, স্বাস্থ্যজ্বল হবে ও চুল পড়া বন্ধ করবে। ভালো ফল পেতে সপ্তাহে দুই দিন এই পদ্ধতি অবলম্বন করুন।

৫.সরিষার তেলে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মিনারেল ছাড়াও ভিটামিন A, D, E ও K থাকে। এতে আছে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম যা চুল লম্বা হতে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম