ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

চুরির ৫ মাস পর বাছুরসহ গাভি ফিরিয়ে দিলো চোর

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৩,  7:53 PM

news image

এ যেন চোরের সুমতি! একদিন-দুদিন নয়, প্রায় ৫ মাস আগে দিনদুপুরে চুরি করা গর্ভবতী কালো রঙের গরু রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর। এমন বিরল ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন। রোববার ভোরে বাড়ির পেছনে কুয়া (ইন্দিরা) পাড়ের একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার দুই মাস বয়সি বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে। চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন বলে স্থানীয়রা মনে করছেন। শাহজাহানের ছেলে দশম শ্রেণি পড়ুয়া সাব্বির ও পরিবার সূত্র জানায়,

প্রায় ৫ মাস আগে শুক্রবার জুমা নামাজের আগে অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের মোটাতাজা গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় ও চিন্তিত হয়ে পড়ে।  স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করেন। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করে চেষ্টা বন্ধ করা হয়। পাঁচ মাস পর গরু ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় ওই পরিবার এবং আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত। তবে আগের স্বাস্থ্য নেই গরুটির। যত্নের অভাবে অনেকটা শুকিয়ে গেছে। গাভী ও বাছুরটি দেখতে আসছেন অনেকেই। গরু ফিরে পাওয়ার এ খবর পেয়ে নরসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান। বাড়ি ফেরার পথে থাকা শাহজাহান বলেন, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম