ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে ভ্যাপসা গরমে তাল শাঁসের চাহিদা বাড়ছে

#

২১ মে, ২০২৩,  4:26 PM

news image

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ভ্যাপসা গরম আর একটু স্বস্তি পেতে হবিগঞ্জের চুনারুঘাটে জনসাধারণের কাছে তালের শাঁসের কদর বেড়েছে। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় এ সময় বিভিন্ন বয়সী মানুষের পছন্দের তালিকায় এটি বেশ জায়গা করে নিয়েছে । সরেজমিনে দেখা গেছে,  এই ভ্যাপসা গরমে স্বস্তি পেতে পৌরশহরের মধ্য বাজার গোল চত্বরের পাশে, উত্তর বাজার হাসপাতালের সামনে, নতুন বাজারসহ বিভিন্ন ফুটপাতের রাস্তার মোড়ে  বিক্রেতারা শাঁস কেটে রাখতে পারছেন না, কাটা শেষ হতে না হতেই ক্রেতারা নিয়ে যাচ্ছেন। তাছাড়া উপজেলার আসামপাড়া, আমরোড, রাণীগাঁও, মিরাশি, গাজীগঞ্জ, আমতলী, চান্দপুর, নালমুখ, সাটিয়াজুরি, শাকিরমোহাম্মদ বাজারসহ বিভিন্ন হাটবাজারে এ তালের শাঁস বিক্রি করা হচ্ছে। ক্রেতারাও অনেক আগ্রহ নিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতারা বলছেন এই গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে কিনে খাই মাঝে মাঝে কিনে বাড়িতেও নিয়ে যাই। প্রতিটি তালের শাঁস ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। তালের শাঁস বিক্রেতা জয়নাল মিয়া বলেন, গরম পড়লে তালের শাঁস ভালো বিক্রি হয়। প্রতিবছর আমি এই মৌসুমে তালের শাঁস বিক্রি করে থাকি। প্রতিটি তালের ভেতরে ৩টি আবার কোনোটায় ২টি শাঁস থাকে। প্রতিটি তাল ২০-২৫ টাকা বিক্রি করা হয় । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০/৬০০ টাকা বিক্রি করে লাভ হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন বলেন, তালের শাঁসে প্রচুর পরিমাণে খনিজ লবণ, পানি ও আঁশ রয়েছে। গরমে শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে তালের শাঁস খুবই উপকারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম