ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চীন-বাংলাদেশ হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৪,  11:55 AM

news image

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন-বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করা সম্ভব। মঙ্গলবার (৯ জুলাই) চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ৷ তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি৷ বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়৷ নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে৷ চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার (৮ জুলাই) চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী বুধবার (১০ জুলাই) চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা সবশেষ ২০১৯ সালের জুলাই মাসে বেইজিং সফর করেছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফর করেছেন। চীন সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি১৭০৪) বেইজিং সময় বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় দেশের উদ্দেশে রওনা হবেন। ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম