ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করছে ইরান, দাবি রিপোর্টে

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ নভেম্বর, ২০২৫,  10:52 AM

news image

ইউরোপীয় গোয়েন্দা মহলের তথ্যানুসারে, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পরও ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করছে। সূত্রগুলো জানায়, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরপরই চীন থেকে ইরানের এক বন্দরে ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপকরণের কয়েকটি চালান পৌঁছেছে। সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষদিকে স্ন্যাপব্যাক মেকানিজম কার্যকর হওয়ার পর থেকে চীন থেকে ইরানের বন্দর আব্বাসে সোডিয়াম পারক্লোরেট এর বেশ কয়েকটি চালান এসে পৌঁছেছে। সোডিয়াম পারক্লোরেট হলো সেই কঠিন জ্বালানি উৎপাদনের মূল কাঁচামাল, যা ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগায়। সূত্রগুলো বলছে, ২৯শে সেপ্টেম্বর থেকে আসা এসব চালানে প্রায় ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেট রয়েছে। ইরান গত জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের পর তাদের হ্রাসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের দৃঢ় প্রচেষ্টার অংশ হিসেবে চীনা সরবরাহকারীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ উপাদান কিনেছে। এই পণ্য পরিবহনে জড়িত বেশ কয়েকটি কার্গো জাহাজ এবং চীনা সংস্থা ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। গত মাসে পুনরায় আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী, ইরানের এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানো উচিত নয়, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম