ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

চীনের জি’আন শহরে লকডাউন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  4:21 PM

news image

নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের মধ্যাঞ্চলীয় সানজি প্রদেশের রাজধানী জি’আন শহরে লকডাউন দেওয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে সেখানে ১৪৩ জনের করোনা ধরা পড়েছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ লকডাউন শুরু হয়েছে। তবে কতদিন লকডাউন চলবে, তা জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের সংক্রমণ বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে,

ওমিক্রনের কথা বলা হয়নি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের চলতি সপ্তাহের প্রতিবেদনে বলা হয়, ‘দ্বৈত মহামারি’র সম্মুখীন হয়েছে জি’আন। বেশকিছু লোক হেমোর‍্যাজিক ফিভারে আক্রান্ত হয়েছেন। উচ্চ মৃত্যুহার সংবলিত ভাইরাসজনিত রোগটি প্রাকৃতিক মহামারি হিসেবে পরিচিত। উত্তর চীনে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এটি সাধারণ একটি মৌসুমি রোগ হিসেবে দেখা দেয়। গতকাল বুধবার ঘোষিত কড়াকড়ির নির্দেশনায় সবাইকে ঘরে থাকতে বলা হয়। প্রত্যেক বাড়ি থেকে দুই দিনে একবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য একজন লোক বাড়ির বাইরে যেতে পারবে। গণহারে নমুনা পরীক্ষা এবং লকডাউনের মাধ্যমে চীন জিরো-কোভিড নীতি চালু রেখেছে। ২০২২ সালে দেশটিতে শীতকালীন অলিম্পিকের আসর বসবে। এ কারণে এখনকার করোনা বেড়ে যাওয়া নিয়ে ব্যাপক তৎপর চীন সরকার। শহরটির স্থাপত্যশৈলীর কারণে লোকজনকে টেরাকোটা যোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হয়। লকডাউন চলাকালে একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ শহরের বাইরেও যেতে পারবে না। জি’আন বিমানবন্দর থেকে ছাড়ার কথা এমন বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দুরপাল্লার বাস স্টেশনগুলো। এবং জরুরি প্রয়োজনে বের হওয়া ব্যক্তিগত গাড়ি তল্লাশিতে জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপয়েন্ট। নিত্যপ্রয়োজনীয় নয়—এমন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ এবং স্থানীয় সরকারের কর্মীদের ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। এ ছাড়া গত সাপ্তাহিক ছুটির দিন থেকেই পানশালা, ব্যয়ামাগার এবং সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া দেশ চীনে এ পর্যন্ত এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং চার হাজার ৮৪৯ জন মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম