ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

চীনের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  11:00 AM

news image

চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বিএফএ’র সাইডলাইনে বোয়াও স্টেট গেস্ট হাউসে তাদের এই বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউ। এর আগে, গতকাল (২৬ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে চীনে যান ড. ইউনূস। আজ সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ। এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গেও আজ সাক্ষাৎ হওয়ার কথা তার।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম